সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যারিস্টার ইমন গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যারিস্টার ইমন গ্রেপ্তার

প্রথম ডেস্ক

০৫/১০/২০২৫ ১৮:১৭:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যারিস্টার মো. এনামুল কবীর ইমনকে (৫১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজধানীর ধানমণ্ডি ৭ নম্বর রোড এলাকায় ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডিএমপি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ব্যারিস্টার ইমন ২০১২ সালে সরকার মনোনীত জেলা পরিষদের প্রশাসক ছিলেন। ২০১৩ সালে তিনি জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে পদত্যাগপত্র জমা দেন। পরে আবার তাকে প্রশাসক নিয়োগ করা হয়।

তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা যুবলীগের সাবেক আহবায়ক।


এ রহমান

মন্তব্য করুন: