মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, ওসির দাবি ‘নাটক’

মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, ওসির দাবি ‘নাটক’

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/১১/২০২৬ ১৩:১৭:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

তবে ঘটনাটিকে ‘নাটক’ বলে দাবি করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

তার ভাষ্য, ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদি হাসান।

এ সময় তিনি জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাদের ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো বস্তু এসে পড়ে। এরপরই সেখানে আগুন জ্বলে ওঠে।

ফেসবুক লাইভে মাহদি হাসান বলেন, আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ল এবং আগুন জ্বলে উঠল। আমরা ধারণা করছি, পেট্রোল বোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে। এ ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ি।

এদিকে, মাহদি হাসানের ফেসবুক লাইভ দেখে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক।

তিনি বলেন, এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তার চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।

ওসি আরও বলেন, মূলত চাচার বাসায় আগুন দেখতে পেয়ে মাহদি হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।

তবে মাহদি হাসানের পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ এবং পুলিশের প্রাথমিক বক্তব্যের মধ্যে পরস্পরবিরোধী অবস্থান তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে কী কারণে আগুনের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হতে প্রয়োজনীয় তদন্ত ও ঘটনাস্থলের আলামত পরীক্ষা করা জরুরি।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad