সিলেটে ৬৮৮ কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করছে জেলা পরিষদ

সিলেটে ৬৮৮ কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করছে জেলা পরিষদ

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/১১/২০২৬ ১২:৪৬:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা পরিষদ সিলেটের পক্ষ থেকে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৬৮৮ জন কৃতি শিক্ষার্থীকে ৩৯ লাখ ৬৯ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। 

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম জানান, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের ভবিষ্যৎ পথচলা সুগম করতে জেলা পরিষদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ৬৮৮ জন শিক্ষার্থীর মাঝে মোট ৩৯ লাখ ৬৯ হাজার টাকা বিতরণ করা হবে।

তিনি সংশ্লিষ্ট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad