চার ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমান চলাচল

চার ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমান চলাচল

প্রথম ডেস্ক

১৪/১১/২০২৬ ১৩:২০:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় চার ঘণ্টা বিমান উড্ডয়ন বন্ধ থাকার পর অবশেষে তা স্বাভাবিক হয়েছে। দেশটির পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাকে এই বড় ধরনের বিপর্যয়ের জন্য দায়ী করেছেন পরিবহনমন্ত্রী শন ডাফি।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ বা ‘গ্রাউন্ড স্টপ’ প্রত্যাহারের ঘোষণা দেন শন ডাফি। তবে তিনি সতর্ক করে বলেছেন, এই ঘটনার জেরে আগামী কয়েক দিন যাত্রীদের ভোগান্তি পোহাতে হতে পারে।

হোমল্যান্ড সিকিউরিটিমন্ত্রী মার্কওয়েন মুলিনের সঙ্গে যৌথ  সম্মেলনে শন ডাফি জানান, কংগ্রেসের প্রয়োজনীয় অর্থায়নের অভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার আধুনিকায়ন করা সম্ভব হয়নি। তিনি স্পষ্ট করে জানান, বিমান উড্ডয়ন বন্ধের পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ মেলেনি এবং সম্প্রতি ঘটে যাওয়া মাইক্রোসফট বিপর্যয়ের সঙ্গেও এর কোনো যোগসূত্র নেই।

মার্কওয়েন মুলিন বলেন, পরিবহন ব্যবস্থার ‘সম্পূর্ণ সংস্কার’ না করা হলে এ ধরনের বিপর্যয় আবারও ঘটতে পারে। পুরো সিস্টেমটি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কিছু সময় লাগবে বলে জানান তিনি। তবে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভ্রমণ উৎসব থ্যাংকসগিভিংয়ের আগেই এটি পূর্ণ সক্ষমতায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

শন ডাফি বলেন, ‘নেটওয়ার্কে প্রতিটি বিপর্যয়কর ত্রুটি আগে থেকে অনুমান করা সম্ভব নয়। পুরনো প্রযুক্তি ও ব্যবস্থা আধুনিকায়ন করা না হলে এ ধরনের ঘটনা আরও ঘটবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad