আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৪/১১/২০২৬ ১২:২৭:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে দুই উপজেলার সব এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন গ্রাহকেরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন।

তিনি জানান, কুলাউড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন কুলাউড়া ও জুড়ীর সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে দুই উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তিনি দুঃখপ্রকাশ করেছেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad