দোয়ারাবাজারে হেলাল খসরু উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে চারতলা ভিত্তিবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সুনামগঞ্জের বাস্তবায়নে নির্মিতব্য এ ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পরিবেশ উন্নয়ন, শ্রেণিকক্ষ সংকট নিরসন এবং শিক্ষার্থীদের পাঠদানের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এ উদ্যোগকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মাসুদ রানা সোহাগ / রত্না বাউরি
মন্তব্য করুন: