মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে জৈন্তাপুরে আসকের বর্ণাঢ্য মিলনমেলা

মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে জৈন্তাপুরে আসকের বর্ণাঢ্য মিলনমেলা

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৪/১১/২০২৬ ১১:১৪:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাইট্রাস গবেষণা কেন্দ্রে কেন্দ্রীয় চেয়ারম্যান রাকিব আল মাহমুদসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মিলন

মানুষের অধিকার প্রতিষ্ঠা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে সিলেটের জৈন্তাপুরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর বর্ণাঢ্য মিলনমেলা। কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এ মিলনমেলা পরিণত হয় এক আনন্দঘন ও উৎসবমুখর সমাবেশে।

শুক্রবার (১৩ নভেম্বর) জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে উপজেলা শাখার উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান রাকিব আল মাহমুদ।

অনুষ্ঠানে শুধু আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় নয়, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। বক্তারা বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’—এই মানবিক দর্শনকে ধারণ করেই সমাজের অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে এবং সহসভাপতি মাহবুব জামান আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কিবরিয়া আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক লাকি আক্তার নুপুর, বিভাগীয় সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান, সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হামিদা আক্তার শশী, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জৈন্তাপুর জোন প্রধান নাছির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সিলেট জেলা ফারিয়া ফার্মাসিউটিক্যালসের সভাপতি মাসুক আহমদ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার উপদেষ্টা সাইফুল ইসলাম বাবু ও নাজিম উদ্দিন নাজিম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও জৈন্তাপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী জামিল আহমদ।

সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সহসভাপতি মাহবুব জামান আলমগীর, আলিম উদ্দিন ও কাউসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক আরিফ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কিবরিয়া আহমদ, প্রচার সম্পাদক সালেহ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক লুৎফা বেগম ও রোজিনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে রাকিব আল মাহমুদ জৈন্তাপুর উপজেলা শাখার এমন আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, মানবাধিকার রক্ষা কেবল একটি সংগঠনের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অধিকার আদায়ে সোচ্চার হওয়ার মধ্য দিয়েই মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মিলনমেলায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও সম্প্রীতির পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সবশেষে উপজেলা শাখার সভাপতি আবুল খায়েরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। তিনি আয়োজনে অংশগ্রহণকারী কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথি, সাংবাদিক এবং সংগঠনের সব নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad