ওসমানীনগরে পলো দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা শনিবার

ওসমানীনগরে পলো দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা শনিবার

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

০১/০৯/২০২৫ ১৪:২০:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলার হাসামপুর গ্রামে গ্রামবাসীর উদ্যোগে পলো দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টায় অনুষ্ঠিত হাসামপুর কদমতলার মাঠে এই প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের ট্রাই ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। অংশগ্রহণকারীদের নিজ নিজ পলো সঙ্গে আনতে হবে। আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার জন্য পুকুরে ছাড়ানো হবে পাংগাস, রউ, কার্ফু ও তেলাপিয়া মাছ।


প্রতিযোগীতায় ১ম পুরস্কার হিসেবে ১৫,০০০ টাকা (পাংগাস মাছ ধরলে), ২য় পুরস্কার হিসেবে ১০,০০০ টাকা (রউ মাছ ধরলে) এবং ৩য় পুরস্কার হিসেবে ৫,০০০ টাকা (কার্ফু মাছ ধরলে) ঘোষণা করা হয়েছে। এছাড়া তেলাপিয়া মাছ ধরার প্রতিটি জন্য ১,০০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে। একাধিক মাছ ধরলে প্রতিযোগী একাধিক পুরস্কার পেতে পারবেন বলেও আয়োজকরা জানিয়েছেন।


খেলার পরিচালনায় রয়েছেন ছায়েদ খান, মনসুর আহমেদ মেম্বার, সুয়েব খান, লোকমান আহমদ ও মিজান খান। যোগাযোগ: 01706-971502 (বিকাশ), 01606-430288, 01813-435951।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: