মৌলভীবাজারে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজারে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

৩০/১০/২০২৬ ১৬:৩৩:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়ায় সুনিয়া আক্তার (১৬) নামে দশম শ্রেণির মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত নয় বলে জানিয়েছেন চিকিৎসক ও পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুনিয়া কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের দ্বিতীয় মেয়ে। সে স্থানীয় চৌধুরী বাজার জি এস কুতুবশাহ আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, বুধবার দিবাগত রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় সুনিয়াকে সাপে কামড় দেয় বলে তাদের ধারণা। পরে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুনিয়ার দশম শ্রেণির টেস্ট পরীক্ষা চলছিল। আগামী রোববার তার শেষ পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শেষে দাখিল পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল তার। আকস্মিক এ ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আহমেদ ফয়সাল জামান, ভোরের দিকে সুনিয়াকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে সাপের কামড়ের কথা বলা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব নয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না প্রথম সিলেটকে বলেন, পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, সাপের কামড়ে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad