জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের সময় দুই বারকি নৌকা জব্দ
সিলেটের জৈন্তাপুর উপজেলার আলুবাগান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি বারকি নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় উপজেলার আলুবাগান এলাকার ‘বরই বাগান’ নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি বারকি নৌকা জব্দ করা হয়।
অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় জব্দ করা নৌকা দুটি বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো দিয়ে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলন করা না যায়।
অভিযানটি পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি বিধিবিধান অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাইফুল ইসলাম বাবু / ডিডি
মন্তব্য করুন: