৪ ইস্যুতে মুক্তাঙ্গনে ১১ দলীয় জোটের অবস্থান কর্মসূচি শুরু

৪ ইস্যুতে মুক্তাঙ্গনে ১১ দলীয় জোটের অবস্থান কর্মসূচি শুরু

প্রথম ডেস্ক

০৬/০৮/২০২৬ ১৩:১৪:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর গুলিস্তান মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ১১ দলীয় ঐক্য জোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা ১৫ মিনিটে এ কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। কর্মসূচিতে জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সকাল থেকে রাজধানীতে থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও তা উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। বৃষ্টি কিছুটা কমলে শত শত নেতাকর্মী মুক্তাঙ্গনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশস্থলে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে গ্যাস খাতে সিস্টেম লস, চুরি ও অপচয় বন্ধ, গ্যাস সরবরাহ না থাকলে বিল আদায় বন্ধ, জ্বালানি খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্নীতি রোধের দাবিসহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

কর্মসূচিতে উপস্থিত হয়েছেন-  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতারা।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুর রহমান মাসুদ।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad