উন্নয়নের নামে আর পরিবেশ ধ্বংস নয় : মাহদী আমিন
বিএনপি এমন বাংলাদেশ গঠন করবে যেখানে উন্নয়নের নামে আর পরিবেশ ধ্বংস করা হবে না-এমন অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।
রোববার (১ নভেম্বর) ব্লাক কার্বন-জলবায়ু দূষণ বিষয়ক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, সরকার এমন কিছু প্রকল্প হাতে নিতে চায় যেখানে পরিবেশ সংরক্ষণ করা হবে।
আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিতের প্রত্যয় জানিয়ে তিনি বলেন, জলবায়ু বিষয়ে নীতিমালা করবে সরকার। পরিবেশ নিয়ে ভাল গবেষণা আইডিয়া বা স্টার্টআপ থাকলে সরকার অর্থায়ন করতে চায়।
এ সময় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, পরিবেশ রক্ষায় পোড়া ইটের ব্যবহার কমাতে কংক্রিটের ইটের দাম কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: