‘ছাত্রশিবিরের ধান্ধাবাজি মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে’

‘ছাত্রশিবিরের ধান্ধাবাজি মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে’

প্রথম ডেস্ক

০৫/০৮/২০২৬ ০৪:৫৭:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শক্তির মহড়া দেখাতে গিয়ে ছাত্রশিবির একপর্যায়ে পরাস্ত হয়ে এখন ‘মায়াকান্না’ করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে ‘ধান্ধাবাজি’ দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে।


মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।


পোস্টে জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রলীগের পুরোনো ছবি ও ভিডিও ব্যবহার করে ‘ভিকটিম কার্ড’ খেলার অভিযোগ তুলেন তিনি। তিনি বলেন ‘গণঅভ্যুত্থানের সময় ছাত্রলীগের অস্ত্রসজ্জিত বিভিন্ন ভিডিওকে ছাত্রদলের ভিডিও হিসেবে বিভিন্ন পেজ থেকে প্রচার করা হচ্ছে।


পোস্টে রাশেদ খান বলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলার পর সারাদেশের ‘জাশিরা’ নগ্ন উল্লাসে মেতে উঠেছিল। তার ভাষ্য, এখন ছাত্রদল প্রতিরোধ গড়ে তোলায় ছাত্রলীগের ছবি ও ভিডিও ব্যবহার করে ভিকটিম কার্ড খেলার চেষ্টা করা হচ্ছে।


তিনি দাবি করেন, ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলকে ঘায়েল করতে তাণ্ডব চালানো হয়েছে। এ ঘটনাটি গণমাধ্যমেও এসেছে বলে উল্লেখ করেন তিনি।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad