ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

প্রথম ডেস্ক

০৫/০৮/২০২৬ ০৪:৫২:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমের মধ্যবর্তী বেন শেমেন এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে ব্যস্ততম দুটি মহাসড়ক বন্ধ করে দিয়েছে দেশটির পুলিশ।


মঙ্গলবার (০৪ আগস্ট) দেশটির পুলিশ জানায়, দাবানলের কারণে রুট-৬ মহাসড়ক উভয় দিকেই সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। যানবাহন বিকল্প হিসেবে রুট-৪৪৪ দিয়ে চলাচল করছে।


এ ছাড়া রুট-১ মহাসড়কের পূর্বমুখী অংশও বেন শেমেন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পথের যানবাহন রুট-৪৪৩ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।


বন্ধ থাকা এলাকাগুলো চালকদের এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। একইসঙ্গে ভারী যানজটের জন্য প্রস্তুত থাকতে, উদ্ধারকাজে নিয়োজিত বাহিনীর কাজে বাধা না দিতে এবং ধৈর্য ও দায়িত্বশীল আচরণ করতে অনুরোধ করা হয়েছে।


ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, বর্তমানে ২১টি অগ্নিনির্বাপণ দল ও চারটি অগ্নিনির্বাপণ বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তারা আপাতত দাবানলের বিস্তার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad