রাত্রিকালীন ফুটবল খেলাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ,নিহত ১

রাত্রিকালীন ফুটবল খেলাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ,নিহত ১

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৯/১১/২০২৬ ১৫:৩৯:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাকিব মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টায় উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে বক্তারপুর ও কদুপুর গ্রামের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় কদুপুর গ্রামের তিনজন আহত হন। আহতদের মধ্যে রাকিব মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিব মিয়া বানিয়াচং উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের বাসিন্দা। তিনি হাবিবুর রহমানের ছেলে।

এদিকে, যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক।

তিনি জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad