হবিগঞ্জে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ করায় ১০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ (আফ্রিকান মাগুর) চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের দায়ে জাহাঙ্গীর আলম (পিতা: আব্দুর রউফ) নামের ওই ব্যক্তিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশনে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ সময় কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং স্থানীয় সচেতন নাগরিকরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিষিদ্ধ মাছ চাষের বিরুদ্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ। জনস্বার্থে নিরাপদ খাদ্য ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: