সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০

সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০

প্রথম সিলেট প্রতিবেদন

০২/০৭/২০২৬ ১৩:৪৬:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। এছাড়া ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার মাস বয়সী এক কন্যাসন্তানের মৃত্যু হয়।


বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম নিশ্চিত করেছেন। মৃত শিশু হুমায়রা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাসানের মেয়ে।


স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৮৭ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৪০১ জনের শরীরে হাম রোগের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মোট ৮০ জন প্রাণ হারিয়েছেন।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad