সিলেটে রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ

সিলেটে রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ

প্রথম সিলেট প্রতিবেদন

২২/১১/২০২৬ ১৩:১৭:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে।

শনিবার (২১ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ নভেম্বর থেকে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চালিয়ে চলাচল করা যাবে না।

তবে নির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হলে চালককে হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

জনস্বার্থে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad