মৌলভীবাজারে পর্তুগিজ রাজকন্যার ‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং উদ্বোধন
সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্যকে ইউরোপের বাজারে ছড়িয়ে দিতে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক লন্ডন টি এক্সচেঞ্জ। সেই ধারাবাহিকতায় মৌলভীবাজারে চালু হলো ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের ব্র্যান্ডিং ও রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে চা বাগানঘেঁষে যাত্রা শুরু করল ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ চায়ের ‘লন্ডন টি এক্সচেঞ্জ প্যাকেজিং ইউনিট’।
রোববার ২২ নভেম্বর সকালে মোকামবাজার এলাকায় সৌদি প্রবাসী শামিম আহমদ এর ভবনে এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা।
মৌলভীবাজারে ‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন করলেন পর্তুগিজ রাজকন্যাএসময় উপস্থিত ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান। বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক মো. রফিকুল ইসলামসহ দেশে বিদেশের চায়ের সাথে সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
এই ইউনিটের মধ্য দিয়ে বাংলাদেশের চায়ের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হলো পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগাঞ্জা’র পরিচিতি। আর পর্তুগালের রাজকন্যা জানান, তিনি সিলেট টি এক্সচেঞ্জের আমন্ত্রণে এখানে আসতে পেরে আনন্দিত। সেই সাথে সিলেটের চায়ের বাজার টি এক্সচেঞ্জের মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ হবে।
পর্তুগালের রাজ কন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা গনমাধ্যমকে বলেন, এটা একটা বড় দায়িত্ব, কারণ আপনাদের সবকিছুই আছে। আপনাদের চায়ের গুণগত মান আছে, পেছনে অসাধারণ অভিজ্ঞতার কাজ রয়েছে, এবং নিশ্চয়তাও আছে। এখানে আমার কাজ হলো সম্ভাব্য সেরা উপায়ে আপনাদের পণ্য চা তুলে ধরা ও প্রচার করা। আমি আসার পর থেকেই এখানকার চা-বাগান, চমৎকার দৃশ্য, অসাধারণ মানুষ এবং আপনাদের পণ্যের গুণগত মান দেখে পুরোপুরি মুগ্ধ হয়েছি। আমি নিশ্চিত আপনারা ভালো করবেন। আশা করি যে বিশ্বে সিলেটের চা সম্ভাব্য সেরা হবে। কারণ এ দেশ অত্যন্ত মূল্যবান এবং এই স্বীকৃতি আপনাদের প্রাপ্য।
কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: