সিলেটে ভ্যাট আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি, রাজস্ব ১৫৭০ কোটি টাকা
বিদায়ী ২০২৫-২০২৬ অর্থবছরে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আদায়ে বড় সাফল্য অর্জন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট। এই অর্থবছরে প্রতিষ্ঠানটি মূসক খাতে মোট ১ হাজার ৫৭০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।
১ জুলাই সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজস্ব আদায়ের তুলনামূলক চিত্র অর্থ বছর রাজস্ব আদায়ের পরিমাণ প্রবৃদ্ধি২ ০২৪-২০২৫১ সালে ৩৬২ কোটি টাকা—২০২৫-২০২৬ (বিদায়ী) অর্থবছরে ১৫৭০ কোটি টাকা প্রায়।
১৫%সফলতার নেপথ্যে যেসব পদক্ষেপ কমিশনারেট সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বিশেষ করে রাজস্ব বৃদ্ধিতে নিচের খাতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে:ভ্যাট নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা।
অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি। দাপ্তরিক পরিদর্শন, কঠোর অডিট এবং ঝুলে থাকা ভ্যাট মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি। ব্যবসায়ী ও অংশীজনদের ধন্যবাদরাজস্ব আদায়ের এই ধারাবাহিক সাফল্যে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং নিয়মিত ভ্যাট প্রদানকারী ব্যবসায়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে ভ্যাট কর্তৃপক্ষ।
সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার খন্দকার নাজমুল হক বলেন, "সরকার, ব্যবসায়ী সমাজ এবং সম্মানিত করদাতাদের সম্মিলিত সহযোগিতায় আগামী দিনেও সিলেট অঞ্চলে রাজস্ব আদায়ের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।"
দীপ্ত বৈষ্ণব/ সজল আহমদ
মন্তব্য করুন: