সিলেটে জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

সিলেটে জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

প্রথম ডেস্ক

৩০/০৬/২০২৬ ১৮:০৩:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের (রেজি. নং চট্ট-২৬২৪) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে সিলেট নগরের দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।


সংগঠনের সভাপতি মো. এমাদ উদ্দিনের সভাপতিত্বে সভায় বার্ষিক সাংগঠনিক ও আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয়। দপ্তর সম্পাদক মো. আব্দুর আলিম ও সাধারণ সম্পাদকের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ লিটন আহমদ।


সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসকেএসের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক সাইফুর রহমান, শওকত এন্টারপ্রাইজ ও অটোনেমোর ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন এবং মেহরিন অটোর প্রতিনিধি ইয়াসিন আহমদ ও সুমন শেখ।


সভায় বক্তারা বলেন—সংগঠনের ঐক্য ধরে রাখতে এবং মেকানিকদের অধিকার আদায়ে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।


সভায় মেকানিকদের সার্বিক উন্নয়ন ও সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন জেলা কমিটির উপদেষ্টা মো. আব্দুল কাদির, জামাল আহমদ, অজিত রায় ভজন, আব্দুল মুকিত মুকুল, কার্যকরী সভাপতি মো. মাসুম আলম, সহসভাপতি মো. তাজউদ্দিন আহমদ ও মো. আব্দুর রাকিব, যুগ্ম সম্পাদক মো. জুয়েল আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এ ছাড়া চালিবন্দর, জকিগঞ্জ রোড, কদমতলী টার্মিনাল, ফেঞ্চুগঞ্জ রোড, কুমারগাঁও, গোলাপগঞ্জ, বাইপাস, বঙ্গবীর রোড এবং জৈন্তাপুরসহ বিভিন্ন শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সভায় বক্তব্য দেন।


সভা শেষে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর হাতে আনুষ্ঠানিক পরিচয়পত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের সদ্য প্রয়াত সদস্যদের পরিবারের জন্য বরাদ্দ করা অনুদানের চেক সংশ্লিষ্ট শাখা কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।

এ আর ভজন/ সজল আহমদ

মন্তব্য করুন: