জকিগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়
সিলেটের জকিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।(আজ ২৯ জুন) বিকালে জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে (উপজেলা মিলনায়তন) এই সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত কুমার চন্দ।সভায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জকিগঞ্জের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও তা নিরসনের নানা উপায় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ জকিগঞ্জের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সাথে উপজেলার যেকোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে পাশে থাকার জন্য তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সাংবাদিকেরাও উপজেলার উন্নয়নে প্রশাসনের সাথে ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোর্শেদ লস্কর /সজল আহমদ
মন্তব্য করুন: