মেহেদী সহ আটক-১
কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় জিরা জব্ধ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাবেরী মেহেদী ও কিটকিটা চকলেট সহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এসময় চোরাচালানী কাজে ব্যবহৃত ২টি নৌকা ও একজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। শনিবার (২৭জুন) রাত ৩টায় উপজেলার গৌরিনগর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তির নাম রুবেল মিয়া (২৪)। সে গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর গ্রামের সেলিম মিয়ার পুত্র।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: নুর মিয়া, এএসআই আজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, এএসআই মো: তোহা এবং ডিবি পুলিশের এসআই লুৎফুর রহমান, অনিক রঞ্জন দাস, এএসআই নিজাম উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রামের প্রাইমারী স্কুলের সামনে অভিযান পরিচালনা করে। এসময় নৌকা থেকে কাভার্ড ভ্যানে মাল লোড করতেছিল চোরাকারবারিরা। তখন পুলিশ দেখে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সময় রুবেল মিয়াকে আটক করা হয়। পরে সেখান থেকে দুইটি নৌকা বুঝাই জিরা ও কাভার্ড ভ্যান ভর্তি কাবেরী মেহেদী এবং কিটকাট চকলেট আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃত মালামালের মধ্যে অভিযানে ৮০ বস্তা জিরা, ২'শ কার্টুন কাবেরী মেহেদী ও ১৮ কার্টুন কিটকাট চকলেট আটক করা হয়। এসময় এগুলো বহনের সাথে জড়িত একটি কাভার্ড ভ্যান ও দুাইটি নৌকা আটক করা হয়েছে। আটককৃত মালামালের মধ্যে অভিযানে ৮০ বস্তা জিরা, ২'শ কার্টুন কাবেরী মেহেদী ও ১৮ কার্টুন কিটকাট চকলেট আটক করা হয়। এসময় এগুলো বহনের সাথে জড়িত একটি কাভার্ড ভ্যান ও দুাইটি নৌকা আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মুল্য ৭৫ লক্ষ টাকা।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রথম সিলেটকে জানান পুলিশ ও ডিবির অভিযানে ৮০ বস্তা জিরা, ২'শ কার্টুন কাবেরী মেহেদী ও ১৮ কার্টুন কিটকাট চকলেট আটক করা হয়। এসময় এগুলো বহনের সাথে জড়িত একটি কাভার্ড ভ্যান ও দুাইটি নৌকা আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মুল্য ৭৫ লক্ষ টাকা। এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সোহেল রানা/ তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: