বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের উদ্যোগে নির্মিত গৃহের উদ্বোধন

বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের উদ্যোগে নির্মিত গৃহের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৬/০৬/২০২৬ ২১:১৪:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের 'সোনাপুর চ‍্যারিটি গ্রুপ'র উদ্যোগে গৃহহীন মনির মিয়াকে একটি ঘর উপহার প্রদান করা হয়েছে।


শুক্রবার (২৬ জুন) বাদ জুমা স্হানীয় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাপুর পূর্বপাড়া গ্রামের গৃহহীন মনির মিয়াকে 'সোনাপুর চ‍্যারিটি গ্রুপ'র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান সাহেবের ভায়েরা কবির আহমদের অর্থায়নে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের বাস্তবায়নে প্রায় ২ লক্ষ্য ৫০ হাজার টাকা ব্যায়ে নির্মিত ঘরটির উদ্বোধন করেন ও  বক্তব্য রাখেন চ‍্যারিটি গ্রুপ'র কোষাধ্যক্ষ আলহাজ্জ মো. আতাউর রহমান।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ প্রেসক্লাব ও চ‍্যারিটি সদস‍্য ফারুক আহমদ।


এসময় অনুষ্ঠানে সোনাপুর গ্রামের মুরব্বি তৈমুছ আলী, ময়না মিয়া, আব্দুল নুর, মছলম করিম, চ‍্যারিটি গ্রুপ'র সদস্য মো. তারেকুল ইসলাম, লামাকাজী বাজারের বিশিষ্ট ব‍্যবসায়ী সোনাপুর গ্রামের সুয়েব আহমদ সোহান, সংগঠক মামুন মিয়া, তুফায়েল আহমদ, মোহাম্মদ আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


ফারুক আহমদ/ সজল আহমদ

মন্তব্য করুন: