শাবিপ্রবিতে তিন প্রশাসনিক পদে রদবদল

শাবিপ্রবিতে তিন প্রশাসনিক পদে রদবদল

শাবিপ্রবি প্রতিনিধি

২৫/০৬/২০২৬ ২৩:২৯:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন প্রশাসনিক পদে রদবদল আনা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক, ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক এবং গবেষণা কেন্দ্রের পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে।


বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশ অনুযায়ী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক (লাইব্রেরি) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক (লাইব্রেরি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


এদিকে, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামকে ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।


অপর এক আদেশে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: