সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা বাবর-গউছসহ ৯ জন খালাস, ১ জনের মৃত্যুদণ্ড

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা বাবর-গউছসহ ৯ জন খালাস, ১ জনের মৃত্যুদণ্ড

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/০৬/২০২৬ ১৬:৩৪:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টা মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ ৯ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই মামলায় হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এ রায় ঘোষণা করেন।


আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার মোট ১২ আসামির মধ্যে ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম অভিযোগ থেকে বাদ দেওয়া হয়। অপর আসামি হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।


রায় ঘোষণার পর খালাসপ্রাপ্ত আসামিরা সন্তোষ প্রকাশ করেন।


উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের এক জনসভায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় স্থানীয় যুবলীগ নেতা নূরুল হক নিহত হন এবং সুরঞ্জিত সেনগুপ্তসহ অন্তত ২৯ জন আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সজল

মন্তব্য করুন: