জাতীয় যুবশক্তির বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

জাতীয় যুবশক্তির বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রথম ডেস্ক

২৫/০৬/২০২৬ ০২:২৩:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তারুণ্যের শক্তি, সংগঠনের ঐক্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে জাতীয় যুবশক্তির বিভাগীয় প্রতিনিধি সভা। বুধবার (২৪ জুন ২০২৬) নগরীর ঐতিহ্যবাহী মুসলিম সাহিত্য সংসদে  আয়োজিত এ সভা পরিণত হয় তরুণ প্রতিনিধিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার নেতারা। এ সময় দেশ ও জাতির কল্যাণে এনসিপি ও জাতীয় যুবশক্তির সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার  নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংগঠক শাহরিয়ার ইমন সানি এবং মাহবুবুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখার আহ্বায়ক, জুনেদ আহমদ, জেলা সদস্য সচিব কামরুল আরিফ, এনসিপি সিলেট মহানগর শাখার আহ্বায়ক ও মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল, মহানগর সদস্য সচিব মো. কিবরিয়া সরওয়ার এবং সিলেট জেলা এনসিপির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুর রহিম। এ ছাড়া জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।

এ সময় অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সংগঠিত যুবশক্তিই একটি শক্তিশালী, দায়িত্বশীল ও মানবিক রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তি একসঙ্গে কাজ করলে সিলেটসহ সারাদেশে ইতিবাচক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, তরুণদের আরও সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এনসিপি ও জাতীয় যুবশক্তির হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

সজল আহমেদ / শাহিন আহমেদ

মন্তব্য করুন: