জৈন্তাপুরে কাভার্ড ভ্যানসহ ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

গ্রেফতার ২

জৈন্তাপুরে কাভার্ড ভ্যানসহ ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৪/০৬/২০২৬ ১৮:৩৪:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের চেকপোস্ট অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে ৭৭২ পিস ভারতীয় বিভিন্ন সাইজের কম্বল জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।


মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টায় জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় জমশিদ চৌধুরীর খামারবাড়ির সামনে সিলেট-তামাবিল মহাসড়কে স্থাপিত চেকপোস্টেে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৭৭২ পিস ভারতীয় বিভিন্ন সাইজের কম্বল উদ্ধার করা হয়। কম্বলগুলোর আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৪ হাজার ৫০০ টাকা বলে ধারনা করা হচ্ছে। এসময় কম্বল চোরাচালানের সাথে জড়িত ২জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো সিলেট জালালাবাদ থানার ফতেপুর গ্রামের মাহমুদুর রহমানের ছেলে মাসুক মিয়া (৪৩), ও ভোলা জেলার সদর উপজেলার চাচরা গ্রামের বেলায়াত হোসেনের ছেলে মোঃ  আলমগীর হোসেন (৪৮)।


এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান থাকবে। ওসি তদন্ত উসমান গণি বলেছেন এ ঘটনায় পলাতক আসামিসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জৈন্তাপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামী দিনেও অব্যাহত থাকবে।


তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: