সিলেটে জেলা প্রশাসকের দায়িত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা

সিলেটে জেলা প্রশাসকের দায়িত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা

প্রথম সিলেট প্রতিবেদন

২২/০৬/২০২৬ ২০:৪৮:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পেলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। নতুন জেলা প্রশাসক যোগদান পূর্ব পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। সোমবার ২২ জুন তথ্যটি নিশ্চিত করেছেন  সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন। 


তিনি জানান ‘আজ সোমবার রাতেই জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সিলেট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ডিসি মহোদয় চলে যাওয়ায় ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।’


এর আগে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা নিয়ে বিতর্কের মুখে পড়া সারওয়ার আলমকে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব হিসেবে যোগ দিতে বলা হয়। তবে প্রজ্ঞাপনে প্রত্যাহারের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।


এদিকে, প্রত্যাহারের আদেশের পরদিন সোমবার প্রায় ৭০০ বছরের প্রচলিত রেওয়াজ ভেঙে প্রথমবারের শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনার উদ্যোগ নেন সারওয়ার আলম।


প্রকাশ্যে গণনা শেষে শাহজালাল (রহ.) মাজারে জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা ৩টি ডেগ ও একটি দানবাক্স খুলে গণনায় নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা সোনা পাওয়া যায়।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বলেন, ‘মাজারের টাকা সোনালী ব্যাংকে মাজারের নামীয় একটি হিসাবে রাখা হবে। সম্প্রতি এই অ্যাকাউন্ট খোলা হয়েছে। পরবর্তীতের এই টাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


এদিকে সিলেট ছাড়ার আগে আজ সোমবার তড়িঘড়ি করে তিনি দানবাক্সের টাকা গোণার কাজ শুরু করেন জেলা প্রশাসক। যদিও সম্প্রতি জেলা প্রশাসক জানিয়েছিলেন, ১৫ দিন পর দানবাক্সের টাকা গণনা করা হবে।


রোদ্দুর রিফাত/ সজল আহমদ

মন্তব্য করুন: