বর্ষণ ও ঢলে প্লাবিত ভোলাগঞ্জ সাদাপাথর, পর্যটনকেন্দ্র বন্ধ

বর্ষণ ও ঢলে প্লাবিত ভোলাগঞ্জ সাদাপাথর, পর্যটনকেন্দ্র বন্ধ

সোহেল রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

২১/০৬/২০২৬ ১৯:০১:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অবিরাম বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর প্লাবিত হয়েছে। ধলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় পর্যটন কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে এবং ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর পানি বৃদ্ধি পেয়ে সাদাপাথরের বিভিন্ন অংশ প্লাবিত হয়েছে। 

নিরাপত্তার স্বার্থে পর্যটকদের চলাচল সীমিত হয়ে পড়েছে এবং নৌকা চলাচলও ব্যাহত হচ্ছে। 

সাদাপাথরকেন্দ্রিক নৌকা, খাবার হোটেল, দোকানপাট ও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত শতাধিক পরিবার বর্তমানে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে পর্যটকদের আগমন বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে পর্যটকশূন্য হয়ে পড়েছে এলাকা। ফলে দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।

পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় উপজেলা প্রশাসন এর নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রবিন মিয়া সাময়িক সময়ের জন্য পর্যটনকেন্দ্র বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে 

স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত পানি নেমে যাওয়া এবং পর্যটন কার্যক্রম স্বাভাবিক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন,তাদের মতে, সাদাপাথরে পর্যটকদের আগমন স্বাভাবিক না হলে পুরো মৌসুমজুড়ে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

সজল আহমেদ

মন্তব্য করুন: