জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনকালে ফেলুডার ও বালুবাহী ট্রাক জব্দ

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনকালে ফেলুডার ও বালুবাহী ট্রাক জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২০/০৬/২০২৬ ২১:৪২:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ফেলুডার ও একটি বালুবাহী ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।


শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫৬ মিনিট পর্যন্ত উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ও বাউরভাগ পশ্চিম এলাকায় এ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব।


অভিযানকালে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ফেলুডার জব্দ করা হয়। পরবর্তী সময়ে বাউরভাগ পশ্চিম এলাকা থেকে একটি বালুবাহী ট্রাক জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত যানবাহন ও সরঞ্জামাদি দুইজন জিম্মাদারের জিম্মায় হস্তান্তর করা হয়।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব বলেন, "প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা সর্বদা তৎপর রয়েছি।"


তিনি আরও বলেন, "নদী ও পরিবেশ ধ্বংস বন্ধে ও পরিবেশ সুরক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।"

এস আই বি/ সজল আহমদ

মন্তব্য করুন: