সিলেটে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য র‌্যাবের হাতে গ্রেপ্তার

সিলেটে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য র‌্যাবের হাতে গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/০৬/২০২৬ ১৩:২২:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরে অভিযান চালিয়ে একটি অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বৃহস্পতিবার (১৮ জুন) কোতোয়ালি থানাধীন কাজিরবাজার মোগলটুলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।


র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করত এবং বিনিময়ে নিজেরা মোটা অঙ্কের কমিশন লাভ করত। তাদের কাছ থেকে জব্দকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার সুনির্দিষ্ট আলামত পাওয়া গেছে।


গ্রেপ্তারকৃতরা হলেন-জীবন আহমদ (৩২) – পশ্চিম কাজিরবাজার, সিলেট,সুমন মিয়া (২৭) – পশ্চিম কাজিরবাজার, সিলেট,জুয়েল আহমদ ছানাউল্লাহ (৩০) – তাহিরপুর, সুনামগঞ্জ,সানি (২২) – পশ্চিম কাজিরবাজার, সিলেট,ইমন খাঁন বাদল (২২) – পশ্চিম কাজিরবাজার, সিলেট,আজিজুর রহমান (৪৪) – জামালগঞ্জ, সুনামগঞ্জ,নমিরুল ইসলাম (৪২) – সুনামগঞ্জ সদর,মধু দেবনাথ (৫৫) – দক্ষিণ সুরমা, সিলেট ও মমিনুল (৪৫) – হালুয়াঘাট, ময়মনসিংহ।


শুক্রবার (১৯ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, এই চক্রের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।


মীর্জা ইকবাল/ তাহির আহমদ

মন্তব্য করুন: