জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১জন

জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১জন

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৫/০৬/২০২৬ ১৯:১৬:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ইয়াবাসহ আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের বিস্তার রোধ, চোরাচালান নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে।


এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় রবিবার (১৪ জুন) রাত ১০টা ১০ মিনিটে উপজেলার  জকিগঞ্জ সদর ইউনিয়নের সুন্দরারচক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে এসআই মিরাজুল ইসলামের নেতৃত্বে পিএসআই খাইরুল ইসলাম ভূঁইয়া, এএসআই আবুল হোসেন, এএসআই মোফাজ্জল হোসেন এবং সঙ্গীয় ফোর্স অংশ নেন। অভিযান চলাকালে পূর্ব বাবুর বাজার থেকে লালগ্রাম সড়কের ডান পাশে জিল্লুর রহমানের বসতঘরের পেছনের পাকা রাস্তা এলাকা থেকে পারভেজ আহমদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত পারভেজ আহমদ উপজেলার সুন্দরারচক গ্রামের মৃত আজাদ উদ্দিনের ছেলে।


পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ ১৫ জুন ২০২৬। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “মাদকের বিরুদ্ধে জকিগঞ্জ থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী কিংবা এর সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সীমান্তবর্তী এলাকায় মাদক প্রবেশ ও বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।”


পুলিশের দাবি, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশ সিলেটের চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে কোনো শৈথিল্য দেখানো হবে না।


মোর্শেদ লস্কর / সজল আহমদ

মন্তব্য করুন: