সিলেটে তিরোধান তিথি স্মরণ সভা ও ‘প্রভু মদনগোপাল পদক’ প্রদান

সিলেটে তিরোধান তিথি স্মরণ সভা ও ‘প্রভু মদনগোপাল পদক’ প্রদান

প্রথম ডেস্ক

১৫/০৬/২০২৬ ১৪:২৭:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য তিরোধান তিথি স্মরণসভা ও ‘প্রভু মদনগোপাল পদক’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


আজ ১৫ জুন ২০২৬ সকাল ৯:৩০ থেকে দুপুর ২ টা অব্দি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 


এ অনুষ্ঠানে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


স্থঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শ্রী মুকুন্দ চন্দ্র দেবনাথ, সভাপতি, আন্তর্জাতিক শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, বাংলাদেশ। সভাপতিত্ব করেন শ্রী শিশির রায়, সভাপতি, শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখা।


 সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রকাশলী শ্রী দেবদাস রায়, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখা। বিশেষ আলোচক ছিলেন শ্রী প্রদীপ কুমার দেব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সিলেট মহানগর শাখা।


এ সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রতি শ্রী জিষ্ণু কুমার দাস, সহ-সাধারণ সম্পাদক, শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখা।


বক্তারা তাঁদের বক্তব্যে প্রভু মদনগোপালের আদর্শ, ধর্মীয় মূল্যবোধ, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বর্তমান সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও আধ্যাত্মিক চর্চার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘প্রভু মদনগোপাল পদক’ প্রদান। সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অবদানের জন্য এবং নিতাই চাদের মহিমা প্রচারে বিশেষ অবদানের জন্য দুইজন গুণীজকে এই সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন শ্রী বাদল কুমার দে (মরণোত্তর) এবং শ্রী দেবদাস রায়।  


একইসঙ্গে উপস্থিত অতিথি ও ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।


সমবেত সমস্বরে ধর্মীয় শাস্ত্র পাঠ, অধ্যাত্বিক সংগীত পরিবেশন সহ নানাবিধ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও বিশ্ব মানব সম্প্রদায়ের কল্যাণ কামনায় বিশেষ 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad