জামালগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জামালগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

০৯/০৫/২০২৬ ১০:৩৩:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ বদরুল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেফতারকৃত বদরুল আলম ওই ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলীর নির্দেশনায় এবং এএসআই টিংকু রায়ের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে হাতেনাতে আটক করে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।


এ রহমান

মন্তব্য করুন: