মধ্যনগর বাজারে কৃষি উপকরণ ও হাঁস-মুরগির খাজনা মওকুফ

মধ্যনগর বাজারে কৃষি উপকরণ ও হাঁস-মুরগির খাজনা মওকুফ

নিজস্ব প্রতিনিধি. মধ্যনগর

০৭/০৫/২০২৬ ২০:০৪:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় হাওরাঞ্চলের বোরো ফসল তলিয়ে যাওয়ায় বিপর্যস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সুনামগঞ্জের মধ্যনগর বাজারে কৃষি উপকরণ ও হাঁস-মুরগি কেনাবেচায় খাজনা মওকুফ করা হয়েছে। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নির্দেশে ইজারাদার এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বাজারের ইজারাদার নুরুল হক নিজে বাজারে মাইকিং করে এই ঘোষণা প্রচার করেন। ঘোষণা অনুযায়ী, বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কৃষকদের সুবিধার্থে ত্রিপল, বস্তা, নেটজাল এবং হাঁস-মুরগি কেনাবেচার ক্ষেত্রে কোনো প্রকার খাজনা পরিশোধ করতে হবে না। ইজারাদার নুরুল হক জানান, বর্তমানে ধান কাটা ও শুকানোর কাজে ত্রিপল ও জালের চাহিদা বেশি থাকায় এবং কৃষকদের আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে এমপির অনুরোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, হাওরপাড়ের মানুষ এখন একটি কঠিন সময় পার করছেন, তাই তাঁদের নিত্যপ্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহের পথ সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে মধ্যনগর ও আশপাশের হাওর এলাকার কয়েক হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন: