সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান সামসুল আবেদীন আর নেই

সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান সামসুল আবেদীন আর নেই

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৭/০৪/২০২৬ ০০:৩৮:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মরমী কবি জমিদার হাসন রাজার উত্তরসূরী ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান সামসুল আবেদীন পরলোকগমন করেছেন। রবিবার রাত ১১টায় সুনামগঞ্জ শহরের তেঘরিয়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের তেঘরিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। হাসন রাজার বংশধর হিসেবে এবং একজন সাবেক জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকায় অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন: