নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত অন্তত ২০
Led Bottom Ad

নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত অন্তত ২০

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

১৯/০৪/২০২৬ ১৫:৩৩:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।


রোববার (১৯ এপ্রিল) সকালে করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুর মিয়া (২৩) ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।


স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি সরকারি জমি দখল ও ভোগ নিয়ে খলিলুর রহমানের পরিবারের সঙ্গে একই গ্রামের হেলাল মিয়া ও মনিরুজ্জামানের পক্ষের বিরোধ চলছিল। রোববার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।


সংঘর্ষে মঞ্জুর মিয়াসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে চিকিৎসক মঞ্জুর মিয়াকে মৃত ঘোষণা করেন।


আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে, বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


নিহতের বাবা খলিলুর রহমান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের বসতভিটা দখলের চেষ্টা চলছিল। রোববার সকালে প্রতিপক্ষ ভাড়াটে লোকজন নিয়ে হামলা চালালে সংঘর্ষে তাঁর ছেলে নিহত হন।


এ বিষয়ে থানার এক কর্মকর্তা জানান, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad