ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

সভাপতি সাব্বির, সম্পাদক সফাত

ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০৬/০৪/২০২৬ ১৫:৫২:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন ব্যবসায়ী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত রোববার বিকেলে পর্যটন এলাকার ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে এই নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচন প্রক্রিয়ায় প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন ও ফলাফল ঘোষণা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিন মিয়া। নির্বাচনে সভাপতি পদে সাব্বির আহমদ ও সাধারণ সম্পাদক পদে সফাত উল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে অন্যান্য পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হয়; যেখানে সাংগঠনিক সম্পাদক পদে আজিম আহমদ ৬৫ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফ মোক্তার পান ৪৫ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফখরুল ইসলাম নোমান, যার বিপরীতে প্রতিদ্বন্দ্বী সালাহ উদ্দিন পান ৫২ ভোট। নির্বাচনে মোট ১২৩টি ভোটের মধ্যে কোষাধ্যক্ষ পদে দুটি এবং সাধারণ সম্পাদক পদে তিনটি ভোট বাতিল করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পর্যটন কেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সংশ্লিষ্ট সকল ভোটারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহল আশা করছেন, নতুন এই কমিটির মাধ্যমে সাদা পাথর পর্যটন এলাকার শৃঙ্খলা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে।


এ রহমান

মন্তব্য করুন: