বড়লেখায় বোয়াল মাছের পোনা বিক্রির দায়ে ৬ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় বোয়াল মাছের পোনা বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা নাদিয়া। উপজেলা মৎস্য অফিস, বড়লেখা এ অভিযানে প্রসিকিউশন প্রদান করে।
অভিযানকালে বোয়াল মাছের পোনা বিক্রয়ের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ লঙ্ঘনের অপরাধে দুইটি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও মাছের প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
হিফজুর রহমান/ রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: