দোয়ারাবাজার থানা পুলিশের ফোর্স মবিলাইজেশন ও চেকপোস্ট ডিউটি জোরদার

দোয়ারাবাজার থানা পুলিশের ফোর্স মবিলাইজেশন ও চেকপোস্ট ডিউটি জোরদার

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২২/০৬/২০২৬ ২০:৫৫:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দোয়ারাবাজার থানা পুলিশের উদ্যোগে ফোর্স মবিলাইজেশন ও চেকপোস্ট ডিউটি জোরদার করা হয়েছে।


থানা পুলিশের টিম উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনবহুল এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছে। এ সময় যানবাহনের কাগজপত্র যাচাই, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং অপরাধ প্রতিরোধে বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়।


দোয়ারাবাজার থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার বলেন, মাননীয় রেঞ্জ ডিআইজি সিলেট এবং মাননীয় পুলিশ সুপার সুনামগঞ্জ মহোদয়ের নির্দেশ ক্রমে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ফোর্স মবিলাইজেশন এবং চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে

মাসুদ রানা সোহাগ/ সজল আহমদ

মন্তব্য করুন: