তাহিরপুরে যাদুকাটা নদীতে নৌকাডুবি, শিশুর মৃত্যু

তাহিরপুরে যাদুকাটা নদীতে নৌকাডুবি, শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২১/০৩/২০২৬ ১৮:৪৩:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকায় আজ শনিবার (২১ মার্চ) বিকালে এক নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম সুফিয়া(১১)।


স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শিমুল বাগান পরিদর্শনের পথে খেয়া নৌকাটি অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপারের সময় ডুবে যায়। 


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম ‘প্রথম সিলেট’ কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

তাহির আহমদ

মন্তব্য করুন: