সিলেটে অপহরণ ও মুক্তিপণ চক্রের ১০ জন গ্রেফতার, ভিকটিম উদ্ধার

সিলেটে অপহরণ ও মুক্তিপণ চক্রের ১০ জন গ্রেফতার, ভিকটিম উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/০৩/২০২৬ ০১:২৭:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোতোয়ালী মডেল থানা এলাকায় গত শনিবার সন্ধ্যায় এক অপহরণ ও মুক্তিপণ চক্রের সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় ভিকটিম সুহেল সরকারকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।


পুলিশ জানায়, ৮ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টায় তাঁতিপাড়া পয়েন্ট থেকে সুহেল সরকার (২২) কে ১৪–১৫ জন দূষ্কৃতিকারী জোরপূর্বক অপহরণ করে নাজমা নিবাসের ৫৬ নং বাসার দ্বিতীয় তলায় আটক রাখে। অভিযুক্তরা ধারালো চাকু, কেচি, লোহার রড ও স্টিক দিয়ে ভিকটিমকে হুমকি ও মারপিট করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তারা ভিকটিমের মোবাইলও নিয়ে যায় এবং পরিহিত জামা-কাপড় খুলে ভিডিও ধারণ করে হুমকি দেয়।


ভিকটিম পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একই বাসা থেকে ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন তানজিম মাহবুব নিশান (২১), আহসান হাবিব মুন্না (১৯), জুবাইন আহমদ (১৯), সুফিয়ান আহমদ (১৯), মোঃ জাকির হোসেন (১৯), মোঃ মারজান (১৯), মোসাদ্দেক আলী (১৮), ফারদিন আহমদ (১৮), জয়নাল আবেদীন রাব্বি (১৮) ও মিজান আহমদ (১৮)।


পুলিশ অভিযানকালে অন্য এক ভিকটিম জাহিদ আহমদ (৪২)কে উদ্ধার করা হয়। এ সময় দুই ভিকটিমের মোবাইল, নগদ টাকা ও ঘটনার কাজে ব্যবহৃত কেচি, চাকু ও লোহার রড উদ্ধার করা হয়।


কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডি আর ডি

মন্তব্য করুন: