‘অদম্য নারী সম্মাননা’ পেলেন জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক দিনা

‘অদম্য নারী সম্মাননা’ পেলেন জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক দিনা

প্রথম ডেস্ক

০৮/০৩/২০২৬ ২৩:২৬:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা বিএনপির সহমহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘অদম্য নারী সম্মাননা’ অর্জন করেছেন।


সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, আর প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান তুলে ধরে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।


সুলতানা রহমান দিনা সিলেটের বালাগঞ্জ উপজেলার চান্দাইরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রাজনীতির পাশাপাশি একজন ব্যবসায়ী ও গণমাধ্যম উদ্যোক্তা। তিনি সিলেট ট্রেডিং কর্পোরেশন ও এসটিসি ফিসারিজের কর্ণধার এবং এসটিসি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাহির আহমদ

মন্তব্য করুন: