সিলেটে ঈদের কেনাকাটার তোড়জোড় : নতুন পোশাকে সজ্জ্বিত বিপণিবিতান

১৫ রোজার অপেক্ষায় ব্যবসায়ীরা

সিলেটে ঈদের কেনাকাটার তোড়জোড় : নতুন পোশাকে সজ্জ্বিত বিপণিবিতান

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/০৩/২০২৬ ১৭:২১:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কেনাকাটার আমেজ; তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বরাবরের মতো এবারও ১৫ রোজার পর থেকেই পুরোদমে শুরু হবে ঈদের বেচাকেনা। বর্তমানে অভিজাত শপিংমল থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড শপগুলো ক্রেতাদের আকৃষ্ট করতে আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে, এমনকি মার্কেটের সামনের প্রধান সড়কগুলোতেও বর্ণিল সাজসজ্জা নজর কাড়ছে।

এবারের ঈদে বাজারে নতুনত্ব নিয়ে এসেছে চিকেনকারি, দিল্লি বুটিক, কারিজমা ও বিন হামিদের মতো আকর্ষণীয় পোশাকের সংগ্রহ, যা ইতোমধ্যেই তরুণ-তরুণীদের নজর কেড়েছে। নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার ও আম্বরখানার চিরাচরিত মার্কেটগুলোর পাশাপাশি নয়াসড়ক ও কুমারপাড়া এলাকা এখন ব্র্যান্ড শপগুলোর প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে আধুনিক ও ট্রেন্ডি পোশাকের সন্ধানে ভিড় করছেন ফ্যাশন সচেতন ক্রেতারা।

ব্যবসায়ীরা পুরোদমে প্রস্তুতি সম্পন্ন করে ক্রেতাদের অপেক্ষায় রয়েছেন এবং ১৫ রোজার পর থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলবে বলে আশা ব্যক্ত করেছেন। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যানজট নিরসনে গুরুত্বপূর্ণ বিপণিবিতানগুলোর সামনে বিশেষ পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: