সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

দ্রুত বিচার আইনে মামলা

সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০৩/২০২৬ ২১:৪৭:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর বাগবাড়ী এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তকদীর পয়েন্ট সংলগ্ন পিডিপি গেটের সামনে থেকে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সুনামগঞ্জ সদরের সাদি ইসলাম সানি (১৮), মধ্যনগরের আবুল মড়ল (১৮), হবিগঞ্জের বানিয়াচংয়ের নাহিদ আহমেদ রনি (১৮), তাহিরপুরের রিফাত তালুকদার (১৮) এবং একই উপজেলার জনি আহম্মেদ (১৯); যারা বর্তমানে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আটককৃতদের বিরুদ্ধে এলাকায় ত্রাস সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী বিভিন্ন কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ রবিবার (১ মার্চ) তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানা কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং কিশোর অপরাধ নির্মূলে এ ধরনের সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়ে পাড়া-মহল্লায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন: