মধ্যনগরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পরিচিতি সভা

মধ্যনগরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৪/০১/২০২৬ ২০:১২:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি)  বিকেলে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইনামুল গণি তালুকদার রুবেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলম, উপজেলা বিএনপির সদস্য সেনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক ইমারত হোসেন সওদাগর, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন যুবদল নেতা এনামুল হক, শামীম আহমেদ, পারুল মিয়া এবং ছাত্রদল নেতা ইলিয়াস হোসেন, নিহাদ গণি ও শাহাদাত হোসেন প্রমুখ।

এ রহমান

মন্তব্য করুন: