মধ্যনগরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

মধ্যনগরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি. মধ্যনগর

২৪/০১/২০২৬ ১৮:২৬:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।


আজ শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৬টা ১০ মিনিট থেকে সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত উজ্জ্বল মিয়ার বসতবাড়িকে কেন্দ্র করে চালানো হয়।


মধ্যনগর আর্মি ক্যাম্প থেকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন শাকিল মাহমুদ। অভিযানে একটি তলোয়ার, চারটি রামদা, তিনটি কুড়াল, চারটি দা, চারটি বটি, পাঁচটি বড় ছুরি, চারটি ছোট চাকু, ১৭টি টেঁড়া, পাঁচটি ফলা, ১১টি ঢাল, ৩৫টি বর্ষা, একটি চায়না চাকু ও একটি বল্লম উদ্ধার করা হয়।


অভিযান চলাকালে কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা অস্ত্রগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।


স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: