বিএনপির আনিসুল হকের আহ্বান: দলীয় শৃঙ্খলা ও আনুগত্য বজায় রাখুন

বিএনপির আনিসুল হকের আহ্বান: দলীয় শৃঙ্খলা ও আনুগত্য বজায় রাখুন

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২১/০১/২০২৬ ১৯:৪৭:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়ন পাওয়া বিএনপি নেতা আনিসুল হক বুধবার (২১ জানুয়ারি) তাহিরপুর উপজেলা কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভা করেন। সভায় নেতাকর্মীরা তাদের অনুভূতি প্রকাশ করেন।


বক্তব্যে আনিসুল হক বলেন, “আমি দলীয় সিদ্ধান্তকে সম্মান করি। বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস অটুট। যেকোনো পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনের জন্য কাজ করতে হবে।”


তিনি আরও যোগ করেন, “দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”


সভায় উপস্থিত নেতাকর্মীরা আবেগে কান্নায় ভেঙে পড়েন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: