শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

২০/০১/২০২৬ ২৩:১০:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।


বাংলাদেশ ব্যাংক সিলেটের উদ্যোগে এবং সোনালী ব্যাংক পিএলসি শান্তিগঞ্জ শাখার সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক নিখিলেশ তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।


কর্মশালায় বিশেষ অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক (ক্যাশ) মো. রফিকুল ইসলাম এবং যুগ্ম পরিচালক মো. ফাহিম মিয়া। কর্মশালার সঞ্চালনা করেন সোনালী ব্যাংক শান্তিগঞ্জ শাখার কর্মকর্তা মো. আশিকুজ্জামান।


স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি সুনামগঞ্জ অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবু সাঈদ সরদার। কর্মশালার সমন্বয়কারী ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের উপপরিচালক শুভাশীষ পাল। এ সময় জালনোট শনাক্তকরণের কৌশল ও সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।


অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ফিতা কেটে কর্মশালার উদ্বোধন করেন। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। কর্মশালায় কোরআন তিলাওয়াত ও গীতাপাঠও অনুষ্ঠিত হয়।


এ ছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, শিক্ষক, গ্রাহক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডি আর ডি

মন্তব্য করুন: